ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ July, ২০২৫

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ July, ২০২৫ |
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য ভারতকে যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা শেষ হচ্ছে। আগামী ১ আগস্টের মধ্যে চুক্তিটি করতে হবে। এ অবস্থায় দুই পক্ষের আলোচনা একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আটকে আছে। বিশেষ করে কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে সমঝোতা হয়নি। এ কারণে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা ক্ষীণ বলেই আপাতত মনে করা হচ্ছে। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ কৃষি ও দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক হ্রাস নিয়ে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা এখনও কাটেনি। এর আগে গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

কিন্তু আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য এ শুল্ক আরোপের বাস্তবায়ন নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেন। এ সময়সীমা আগামী ১ আগস্ট শেষ হচ্ছে। এরই মধ্যে ২০টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে। সর্বশেষ জাপান এ চুক্তি করে। এ অবস্থায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি এখনও ঝুলে আছে। পঞ্চম দফা আলোচনার পর ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে ফিরে এসেছে। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। ভারত সরকারের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১ আগস্টের আগে একটি অন্তর্বর্তী চুক্তি কঠিন বলে মনে হচ্ছে। যদিও ভার্চুয়াল আলোচনা চলছে।’ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শিগগিরই একটি মার্কিন প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করবে

বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ভাটা সৃষ্টি হয়। ব্রিকসে ভারতের অংশগ্রহণ ও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয়ের মতো বিষয় নিয়ে ভারতের ওপর তাঁর প্রশাসন কিছুটা নাখোশ। এ অবস্থায় ‍শুল্ক নিয়ে সমঝোতা না হলেও এ টানাপোড়েন আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। নয়াদিল্লির জন্য কৃষি ও দুগ্ধ খাত রাজনৈতিকভাবে সংবেদনশীল। তারা এ নিয়ে অনমনীয় অবস্থায় রয়েছে। অন্যদিকে, ওয়াশিংটন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর উচ্চ শুল্ক থেকে মুক্তির জন্য ভারতের দাবির বিরোধিতা করছে। ভারতীয় কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী চুক্তির পর এসব বিষয় পরবর্তী পর্যায়ে স্থগিত করা যায় কিনা, তা কর্মকর্তারা

খতিয়ে দেখছেন। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহা সতর্ক করে বলেন, ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হলে ভারতের রত্ন ও গহনার মতো খাতগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে, এটি অস্থায়ী হতে পারে। কারণ, উভয় দেশই সময়ের সঙ্গে সঙ্গে চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ করবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত সোমবার সিএনবিসিকে বলেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য চুক্তির সময়সীমার চেয়ে মান নিয়ে বেশি চিন্তিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার