ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন টার্গেট কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন টার্গেট কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের হুমকিতে এমন বার্তাই প্রকাশ পেয়েছে। গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতি সেই শঙ্কাকে আরও উসকে দিয়েছে। মনে করা হচ্ছে, ইরানে হামলার আগে নিজেদের যুদ্ধ সক্ষমতা ঝালিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানের মিত্র ইয়েমেনের বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলাও চালাচ্ছে ওয়াশিংটন। লন্ডনভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারত মহাসাগরের কৌশলগত বিমানঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাগযুদ্ধ আর ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অ্যাকশনের মধ্যেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেখানেই গেল দুই দিনে বি-টু স্টেলথ বম্বার,

সি-১৭ কার্গো বিমান ও ১০টি অ্যারিয়াল রিফুয়েলিং ট্যাংকার মোতায়েন করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র যে সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, তার খবর প্রকাশ্যে এনেছে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারজোনও। ওয়েবসাইটটি জানিয়েছে, ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি রয়েছে। অতীতে একাধিকবার মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার সময় এই ঘাঁটি ব্যবহার করেছে ওয়াশিংটন। এমনকি ২০০১ সালে আফগানিস্তান ও ২০০৩ সালে ইরাক যুদ্ধের সূচনাও এই ঘাঁটি থেকেই করা হয়েছিল। এখন এই ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি যুদ্ধের আশঙ্কাকে তীব্র করছে। ফ্লাইট ট্র্যাকিং ডাটা ও স্যাটেলাইট ইমেজ থেকে এই ঘাঁটিতে অন্তত পাঁচটি বি-টু স্পিরিট স্টেলথ বম্বারস পৌঁছানো বা ট্রানজিটের প্রমাণ পাওয়া গেছে। এই বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমার

বহনে উপযুক্ত। মাটির খুব গভীরে কিংবা সুরক্ষিত জায়গায় তাণ্ডব চালাতে পারে এই বোমা। এছাড়া ২০ হাজার পাউন্ড ওজনের মাদার অব অল বম্ব বহনের সক্ষমতাও রয়েছে এই বোমারু বিমানের। এমন এক সময় ট্রাম্প প্রশাসন তার সামরিক বাহিনীকে এই ঘাঁটিতে জড়ো করছে, যখন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কে আরও টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষ করে লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহীদের চলমান হামলা এবং ইরানের পরমাণু উচ্চাভিলাষ নিয়ে শঙ্কায় আছে যুক্তরাষ্ট্র। এমনকি শোনা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানকে দুই মাসের সময়ও বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ইরান নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে

এত কিছুর মধ্যেও থেমে নেই ইরান। নতুন আরেকটি মিসাইল সিটি প্রকাশ্যে এনেছে দেশটি। ভবিষ্যতের জন্য নিজেদের মিসাইল সক্ষমতা আগের চেয়ে আরও বেড়েছে বলেও জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে মার্কিন কর্মকর্তারা কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও ওয়াশিংটনের পদক্ষেপ বলে দিচ্ছে, তারা সামরিকভাবেও প্রস্তুতি নিয়ে রাখছে। তবে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কারো জন্যই ভালো হবেনা বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী