ভারত-পাকিস্তান উত্তেজনায় ‘উদ্বেগ’ প্রকাশ, যা বলল চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনায় ‘উদ্বেগ’ প্রকাশ, যা বলল চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
আজাদ কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সেই সঙ্গে প্রতিবেশী ‘সুপার পাওয়ার’ দেশটি ভারত-পাকিস্তান উভয় পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী, যারা একে অপরের পাশেই অবস্থিত এবং উভয়েই চীনের প্রতিবেশী। আর চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে’। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা দুই দেশকে আহ্বান জানাই, যাতে তারা সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার প্রেক্ষাপটকে অগ্রাধিকার দেয় ও শান্ত থাকে। তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও

জটিল করে তুলতে পারে’। চীনের এই বিবৃতি এমন সময়ে এলো, যখন ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ভেতরে কথিত সন্ত্রাসী ঘাঁটির ওপর বিমান হামলা চালিয়েছে। ভারতের দাবি, ‘অপারেশন সিঁদুর’ নামের এই সামরিক হামলায় পাকিস্তানি ভূখণ্ডের ৯টি লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়েছে। হামলার শিকার স্থাপনাগুলো ভারতের বিরুদ্ধে হামলা পরিচালনার জন্য ব্যবহৃত হতো বলেও দাবি করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার রাতে মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির

ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। এর আগে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে, ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মীরে এখন পর্যন্ত ৩টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন। হামলা-পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন এবং পাল্টা ‘চূড়ান্ত জবাব’ শুরু হয়ে গেছে বলেও জানিয়েছেন। এই উত্তেজনার সূত্রপাত হয় মূলত এপ্রিল মাসে, ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর

মারাত্মক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তান তা ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর