ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রাজ্য?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকে যায়। ফলেই ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়। আর ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নীচে। ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে। আর তাই ভেঙে আলাদা হচ্ছে ভারত! ফলে কয়েকটি রাজ্য দেশটির মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। ইতোমধ্যে এই প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীদের দাবি, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে

চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়। চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ! এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল। গবেষকরা জানান, গবেষণা

আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ রেখে ভারতের ভবিষ্যৎ-সহ পৃথিবীর আগামিকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা