ভারত-আওয়ামীলীগের বাসর চলছে, ওখানে আপনারা ঢুকবেন না: পিনাকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

ভারত-আওয়ামীলীগের বাসর চলছে, ওখানে আপনারা ঢুকবেন না: পিনাকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাজনৈতিক বিশ্লেষক এবং এক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য গতকাল তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী দিনের সংঘাত মোকাবেলায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। সেই সাথে আওয়ামীলীগকে সাবধান করেছেন এবং বিএনপিকে করেছেন হুঁশিয়ার। তিনি বলেন: আওয়ামীলীগ সরকার পতনেরর পর অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। তিনি নানা আন্দোলন-সংঘাত ও সংকট মোকাবিলা করছেন। বিশ্বজুড়ে পরিচিত এই অর্থনীতিবিদের প্রতি বিদেশি সংস্থাগুলোর আস্থা দেখা যাচ্ছে, এবং তারা কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে তার সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, ২০২৬ সালে বিএনপি কঠিন সংকটের মুখে পড়তে যাচ্ছে। তার মতে, দেশে চলমান অস্থিরতা, সহিংসতা ও সংঘাতের পাশাপাশি পোশাক, কৃষি, অর্থনীতি ও ওষুধ শিল্পে

সংকট আসতে পারে, যার জন্য বিএনপি প্রস্তুত নয়। তিনি বলেন, বিএনপির কাছে এ সংকট মোকাবিলার জন্য কোনো সুস্পষ্ট রূপরেখা নেই, ফলে তারা ক্ষমতায় গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। পিনাকি আরও দাবি করেন, বিএনপি ভারতের সঙ্গে সমঝোতা করে নির্বাচন চাইছে এবং সেই মোতাবেক আওয়ামী লীগকে সমর্থন ও পুনর্বাসন করছে। তবে এভাবে ক্ষমতায় গেলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, "দেশপ্রেমিক জনতা এসবের জন্য জুলাই আন্দোলনে প্রাণ দেয়নি।" ভারতের বিষয়ে সতর্ক করে পিনাকি বিএনপিকে ব্যঙ্গ করে বলেন, "এখন আওয়ামী লীগ-ভারতের বাসর চলছে, আওনারা ঐখানে ঢুকার চেষ্টা করবেন না। ভারতকে আপনারা এখনো চিনতে পারেন নাই।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর

ভারতের প্রেসক্রিপশনে যেভাবে চলেছে, বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে তাদের পরিণতি আরও করুণ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা