ভারতে হিন্দু-মুসলিম সহিংসতা, ২৫ মার্চ নিয়ে কী ভাবছে বাংলাদেশ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

ভারতে হিন্দু-মুসলিম সহিংসতা, ২৫ মার্চ নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল সম্প্রতি এক বিক্ষোভ জমায়েত করে। যা কিছুক্ষণ পরই রূপ নেয় সহিংসতায়। এমন সহিংসতা এখন সারা দেশে ছড়িয়ে পড়ার শঙ্কাও করা হচ্ছে। আসছে ২৫ মার্চ বাংলাদেশ তাদেরই মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলার কথা। ভেন্যু অবশ্য শিলংয়ে, যা নাগপুর থেকে অনেক দূরে। তবে সহিংসতা যদি সারা দেশ ছড়িয়ে পড়ে, তখন? সে কারণেই বাফুফে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখছে পরিস্থিতিটাকে। যদিও সব মিলিয়ে বাফুফের আশা, ম্যাচটা আগামী ২৫ মার্চ নির্দিষ্ট সময়েই মাঠে গড়াবে। গত সোমবার বজরং দলের নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদী দলগুলো সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে। এর

ফলে অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই সহিংসতায় সব মিলিয়ে হতাহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে এখন। বাংলাদেশের ম্যাচটা হবে শিলংয়ে। যা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে অবস্থিত, এ অঞ্চলটি নাগপুর থেকে অনেক দূরে। তবে এরপরও বাফুফে পরিস্থিতিটা থেকে নজর সরাচ্ছে না, যদিও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছে যায়নি ফেডারেশন। বাফুফে সূত্র জানাচ্ছে, পরিস্থিতিটা এখনও দলের জন্য আতঙ্কের নয়। বাফুফের হাতে এখনও সময় আছে। সোমবার রাতের ঘটনা যেহেতু, বাফুফে এরপর থেকে পরিস্থিতিটা পর্যবেক্ষণে রেখেছে। তবে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। বাফুফে এখনও আশায় আছে, ম্যাচটা নির্দিষ্ট সময়েই মাঠে গড়াবে। এমন পরিস্থিতিতে ফেডারেশনের

সর্বোচ্চ প্রাধান্য পাবে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা। এএফসি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে ওই ম্যাচের। প্রতিপক্ষ ভারত বলে তো বটেই, আরও একটা কারণে বাংলাদেশের কাছে ম্যাচটা বিশেষ কিছু, এই ম্যাচ দিয়েই যে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর! বিষয়টা বাংলাদেশের সমর্থক তো বটেই, খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করেছে বেশ করে। এমন এক ম্যাচের আগে ভারতে এমন পরিস্থিতি ম্যাচটাকে খানিকটা হলেও শঙ্কায় ফেলেছে। তবে দুই দল ও তাদের সমর্থকরাই চাইবেন যেন পরিস্থিতিটা শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোয়, আর ২৫ মার্চের ম্যাচের আগে সব মনোযোগ থাকে ফুটবল মাঠেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী