ভারতে সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

আরও খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার

ভারতে সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে কোলগেট মাঠের কাছে তাকে গুলি করে আততায়ীরা। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর খবরে বলা হয়েছে, ছেলের অফিস থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। এর মধ্যে চারটি গুলি আঘাত করে ৬৬ বছর বয়সী সাবেক এই মন্ত্রীকে। হামলার পর দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। নিউজ১৮-এর খবরে বলা হয়েছে, ১৫ দিন আগে খুনের হুমকি পান বাবা সিদ্দিকি। প্রাণহানির হুমকি পাওয়ার পর তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাও দেওয়া হয়৷

কী কারণে তার ওপর হামলার ঘটনা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে হামলায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দাবি করেছেন, তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। বাবা সিদ্দিককে হত্যার জন্য তাদের অগ্রিম তিন লাখ রুপি দেওয়া হয়েছিল। এই হত্যার চুক্তি নেওয়া চারজনের মধ্যে সেই অর্থ ভাগ হয়। একাধিক সূত্রের ভাষ্য, তিন সন্দেহভাজন ব্যক্তি পরিকল্পিত এই হত্যার কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে অস্ত্র হাতে পেয়েছিলেন। তিন শুটার দুই মাস ধরে মুম্বাইয়ের কুরলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। বাসাভাড়া ছিল মাসে ১৪ হাজার রুপি। সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই সন্দেহভাজন দাবি করেন, তারা প্রায় এক মাস

ধরে বান্দ্রা পূর্বের শুটিং স্পটটি (গুলির স্থান) রেকি করেছিলেন। তারা বাবা সিদ্দিকির বাড়ি ও অফিস অনেক আগেই রেকি করেন। সূত্র আরও জানায়, তিন সন্দেহভাজন ব্যক্তি একটি অটোরিকশায় করে শুটিং স্পটে এসেছিলেন। শুটিংয়ের আগে তারা কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন। পুলিশের ধারণা, বাবা সিদ্দিকির অবস্থান সম্পর্কিত তথ্য অন্য কেউ এই তিন শুটারকে দিচ্ছিলেন। গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকি। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন সিদ্দিকি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে এসেছিলেন তিনি। বাবা সিদ্দিকি ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন। বান্দ্রা এলাকার জনপ্রিয় নেতা তিনি। ২০০৯ সাল পর্যন্ত তিনবার ভোটে

জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন। বাবা সিদ্দিকি ২০০০ সালে কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সিদ্দিকি শুধু রাজনীতিক হিসেবে পরিচিত নন। বলিউডের সঙ্গে তার যোগাযোগ নিয়ে চর্চা আছে মুম্বাইয়ে। বিভিন্ন সময়ে তার দেওয়া জমকালো পার্টিতে বহু তারকাকে দেখা গেছে। ২০১৩ সালে তার পার্টিতেই অভিমান ভাঙে শাহরুখ খান এবং সালমান খানের। দুই খানকে দুপাশে নিয়ে তোলা তার ছবি স্মরণীয় হয়ে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ