ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন – ইউ এস বাংলা নিউজ




ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনায় অন্তত ১৮টি তাঁবু পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, মহাকুম্ভ মেলার ১৯তম সেকশনে দুইটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাঁবুগুলোর পাশেই থাকা ফায়ার ট্রাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের তাঁবু থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মহাকুম্ভ মেলার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের প্রস্তুতির কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ভাস্কর মিশ্র বলেন, “দমকলকর্মীরা দ্রুত কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।” অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে এক পোস্টে বলা হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে ৪৫ দিন। এ পর্যন্ত প্রায় ৭ কোটি ৭২ লাখ মানুষ পবিত্র স্নান সম্পন্ন করেছেন। শুধুমাত্র রোববারেই ৫০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান