বেগম খালেদা জিয়ার স্ট্রোকের খবর ‘মিথ্যা ও বানোয়াট’: স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ বিএনপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫

বেগম খালেদা জিয়ার স্ট্রোকের খবর ‘মিথ্যা ও বানোয়াট’: স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ বিএনপির

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র পক্ষ থেকে অস্বীকার; স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত কাজ বলে দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ |
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত প্রেস বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, তাঁর স্বাক্ষর জালিয়াতি করে একটি কুচক্রী মহল এই ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করেছে। আজ (২৯ অক্টোবর ২০২৫) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব প্রচারিত ভুয়া বিজ্ঞপ্তিটি বাতিল করে দেন। রিজভী তাঁর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, "কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গতকাল ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি

পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।" ভুয়া বিজ্ঞপ্তিতে কী ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়েছিল যে, বেগম খালেদা জিয়া লিভার ও ব্রেস্ট ক্যান্সারের জটিলতায় আক্রান্ত থাকার পাশাপাশি সম্প্রতি তাঁর ডায়াবেটিস ও রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। বিজ্ঞপ্তিতে আরও গুরুতর দাবি করা হয়, "সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি স্ট্রোক করে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।" ওই ভুয়া বিজ্ঞপ্তিতে দেশনেত্রীর সুস্থতা কামনায় আগামী দুই দিনব্যাপী সারাদেশে মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে রুহুল কবির রিজভী'র স্বাক্ষর জাল করা হয়। বিএনপি'র দপ্তরের মাধ্যমে

পাঠানো হয়নি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়ে দেন যে, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি তাঁর স্বাক্ষরে বিএনপি'র দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা এই ভুয়া ও জালিয়াতির মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিতে কোনোভাবে বিভ্রান্ত না হন। বিএনপি নেতারা মনে করছেন, অসুস্থ নেত্রীর স্বাস্থ্য নিয়ে এই ধরনের মিথ্যা সংবাদ ছড়ানোর উদ্দেশ্য দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি