ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
ভারতের হায়দরাবাদে ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) এবং আসাদউদ্দিন ওওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম)-এর ডাকে শনিবার (১৯ এপ্রিল) রাতে ওই সমাবেশে হাজার হাজার মনুষ যোগ দেন। ‘সংবিধান বাঁচাও, ওয়াক্ফ বাঁচাও’ শীর্ষক এই জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়গমসহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। এআইএমআইএমর সদর দপ্তর দারুসসালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় ঘরে ঘরে আলো নিভিয়ে ‘বাত্তি গুল’ প্রতীকী প্রতিবাদ পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আমরা মাথানত

করবো না। যারা আমাদের মুছে দিতে চায়, আমরা তাদেরই মুছে দেবো। ‘ তিনি বলেন, সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম, তা শুধু মুসলিমদের পক্ষেই নয়, বরং সব ধর্মের মানুষের হয়ে কাজটি করেছিলাম। এই ধরনের দমনমূলক আইনে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। সমাবেশে এআইএমপিএলবির সভাপতি মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানি বলেন, আমরা আদালতের ওপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি, এই আইনের ওপর স্থগিতাদেশ আসবে। তিনি অভিযোগ করেন, এই আইন ওয়াক্ফ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে, আইনটি কার্যকর হলে মুসলিমরা নিজেদের জমির ওপরও ‘ভিজিটর’ হয়ে পড়বে। ‘মক্কা মসজিদ থেকে যেকোনো মসজিদকেই ওয়াক্ফ নয় বলে ঘোষণা করা যেতে পারে। ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে।

কত ভয়ংকর এই আইন!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা