ভারতে অবৈধভাবে অবস্থান, ৮ বাংলাদেশি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

ভারতে অবৈধভাবে অবস্থান, ৮ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপি জেলা থেকে আট বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়া পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ওই বাংলাদেশিরা। শনিবার দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আধার কার্ড জালিয়াতি করে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কর্ণাটকের উদুপি জেলার মালপি পুলিশ। উদুপির পুলিশ সুপার ডা. অরুণ কে বলেছেন, ভুয়া পাসপোর্ট ব্যবহার করে এক বাংলাদেশি ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। কর্ণাটকের অভিবাসন কর্মকর্তারা মোহাম্মদ মানিক নামের ওই বাংলাদেশিকে গ্রেফতারের পর বাজপি পুলিশের

কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বাজপি পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালপি পুলিশ অপর সাত বাংলাদেশিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশের হাকিম আলী (২৪), সুজন শেখ ওরফে ফারুক (১৯), ইসমাইল শেখ (৩০), করিম শেখ (২২), সালাম শেখ (২৮), রাজিকুল শেখ (২০) ও মোহাম্মদ সজিব (২০)। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মালপি থানার পিএসআই প্রবীণ কুমার আর ভাদভদেশ্বরা বাসস্ট্যান্ডের কাছে টহলের সময় সাত ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। এ সময় তাদের কাছে লাগেজও ছিল। এ বাংলাদেশিদের ভুয়া আধার কার্ড তৈরি ও ভারতে অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগ রয়েছে আগরতলার

কাজল ও উসমান নামের অপর এক বাংলাদেশির বিরুদ্ধে। মালপি পুলিশের মতে, অভিযুক্তরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং কর্তৃপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য ভুয়া আধার কার্ড তৈরি করেছিলেন। চাকরির সন্ধানে উদুপি তালুকের হুড গ্রামে বসবাস শুরু করেন তারা। এই বাংলাদেশিদের ভুয়া আধার কার্ড তৈরিতে কাজল সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, উসমানের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তাদের অবৈধ প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩) ও ৩৪০(২) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে উদুপি পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?