ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
কাশ্মীরে ২৬ পর্যটক নিহতের জেরে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিক এই হামলার জবাবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে এরইমধ্যে পাল্টা হামলা চালানোর কথা জানানো হয়েছে। হামলার পর বুধবার সকালে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। সামা টিভি জানিয়েছে, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল

যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তার রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাঞ্জাব পুলিশসহ সমস্ত নিরাপত্তা সংস্থাকে উচ্চ সতর্কতায় রেখেছেন। সমস্ত ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করার ঘোষণা দিয়ে তাদের অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন। সমস্ত শহরের জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সিভিল ডিফেন্স এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের তলব করেছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সক্রিয়ভাবে আগ্রাসনের জবাব দিচ্ছে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামীকাল সুসংবাদ নিয়ে আসবে। আজ বিশ্ব যা দেখছে তা আমাদের দৃঢ় সংকল্পের লক্ষণ। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও পাকিস্তানের সমর্থনে কথা বলছে। এই পরীক্ষার সময়ে এটি

একটি কূটনৈতিক বিজয়। এদিকে দেশটির একাধিক গণমাধ্যমের দাবি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়াও দুটি ভারতীয় বিমান ও একটি ভারতীয় সেনা ড্রোন ভূপাতিত করেছে পাক সেনারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?