ভারতের সঙ্গে রাশিয়ার ২৫ কোটি ডলারের অস্ত্র চুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

ভারতের সঙ্গে রাশিয়ার ২৫ কোটি ডলারের অস্ত্র চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভারত রাশিয়ার সঙ্গে ২৪ কোটি ৮০ লাখ ডলারের একটি চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী ভারতের টি-৭২ যুদ্ধট্যাঙ্কের জন্য এক হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন সরবরাহ করবে রাশিয়া। নথিপত্রহীন অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ চুক্তিটি করে। গতকাল শনিবার ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। দিল্লির কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী রাশিয়ার ট্যাঙ্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের চেন্নাইভিত্তিক আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেডকে প্রযুক্তি সরবরাহ করবে, যাতে ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রচেষ্টা জোরদার করা সম্ভব হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রোসোবরোনেক্সপোর্টের সঙ্গে এ চুক্তিটি সই করেছে ভারত। টি-৭২ ট্যাঙ্কগুলো সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগের। যুদ্ধে

ব্যবহারযোগ্য এসব ট্যাঙ্ক ভারতের সামরিক বাহিনীর বহরে সংযুক্ত রয়েছে। সব মিলিয়ে এ ট্যাঙ্কের সংখ্যা আড়াই হাজারের মতো। এগুলোতে ৭৮০ হর্সপাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, এসব ট্যাঙ্কের হর্সপাওয়ার বাড়িয়ে এক হাজার করা হবে। বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ট্যাঙ্কের ইঞ্জিন উন্নতকরণের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা বাড়বে। ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। গত কয়েক দশক ধরে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। ইউক্রেনের কারণে মস্কোর প্রতিরক্ষা সক্ষমতা কিছুটা দুর্বল হওয়ায় ভারত এখন পশ্চিমের দেশগুলোর দিকেও নজর দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন