ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে শনিবার সকালে ৫.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনের ফলে উদ্বেগের মধ্যে থাকা জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার গভীরে। এর ভৌগোলিক স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ৩৬.৬৩ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭১.১৩ পূর্ব। ইসলামাবাদ, অ্যাটক এবং খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার, মারদান, সুয়াত, নওশেরা, স্বাবি, উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির

খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। গত ১২ এপ্রিল পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন অঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার। পরবর্তীতে ১৬ এপ্রিল আরও একটি ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে খাইবার পাখতুনখাওয়া, আজাদ কাশ্মীর, পাঞ্জাব ও আফগানিস্তানের কিছু অংশে। ওই ভূকম্পনেও সুয়াত, মালাকান্দ, শাংলা, চিত্রাল, অ্যাবোটাবাদ, মারদান, মোহমান্দ, স্বাবি ও লোয়ার দিরসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। পাকিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বসে আছে। ভারতীয় প্লেটটি ইউরেশীয় প্লেটের নিচে ধাক্কা দেওয়ায় পুরো দক্ষিণ এশিয়াজুড়েই ভূমিকম্পের ঝুঁকি প্রবল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ