ভারতের ‘রাফাল ভূপাতিত’ নিয়ে যা বলল ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

ভারতের ‘রাফাল ভূপাতিত’ নিয়ে যা বলল ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসি সামরিক বাহিনী। বুধবার প্যারিসে এক প্রেস ব্রিফিংয়ে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান লেকর্নু বলেন, ঘটনার বিস্তারিত এখনো পুরোপুরি নিশ্চিত নয়, অনেক কিছুই যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। ফোনিক্স টিভি চ্যানেলে প্রচারিত নিয়মিত ওই প্রেস ব্রিফিংয়ে লেকর্নু বলেন, ‘রাফালের পারফরম্যান্স নিয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছি। পাশাপাশি আমাদের অন্যতম মিত্র ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছি, যাতে সঠিক তথ্য পাওয়া যায়’। তিনি আরও জানান, সংঘর্ষে শত শত যুদ্ধবিমান জড়িত ছিল বলে রিপোর্টে বলা হয়েছে এবং ফ্রান্স এই যুদ্ধ-অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখতে আগ্রহী। ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্রের ভাষায়, ‘যদি রাফালের ভূপাতিত হওয়ার খবর

সত্য হয়, তাহলে এটি হবে রাফাল যুদ্ধবিমানের ২০ বছরের ইতিহাসে প্রথমবার এ ধরনের ঘটনা’। এই প্রতিক্রিয়া মূলত রাফাল নির্মাতা দেশ ফ্রান্সের উদ্বেগ এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশ। সংঘর্ষের প্রকৃত বিবরণ এখনো প্রকাশ পায়নি। তবে বিষয়টি নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। সূত্র: গ্লোবাল টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক