ভারতের রাফাল ভূপাতিতে নড়েচড়ে বসল ফ্রান্সের সেনাবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

ভারতের রাফাল ভূপাতিতে নড়েচড়ে বসল ফ্রান্সের সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি ঘিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। তারা জানায়, এ বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য চাওয়া হয়েছে। ঘটনা নিশ্চিত হলে এটি হবে রাফাল যুদ্ধবিমানের ইতিহাসে প্রথম ভূপাতিত হওয়ার ঘটনা। ২০১৬ সালে স্বাক্ষরিত একটি উচ্চমূল্যের প্রতিরক্ষা চুক্তির আওতায় ফ্রান্স থেকে রাফাল সংগ্রহ করে ভারত। যুদ্ধবিমানগুলো ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত। পাকিস্তান দাবি করেছে, ৭ মে রাতে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০। তবে নয়াদিল্লি এখন পর্যন্ত এই দাবি সরাসরি স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি। ভারতীয়

বিমান বাহিনী কেবল জানিয়েছে, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল গুইলাম ভার্নেট প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি। তিনি জানান, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। যদিও তিনি এখনো রাফাল ভূপাতিত হওয়ার সত্যতা নিশ্চিত করেননি, তবে জোর দিয়ে বলেন, রাফালের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাকিস্তান অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে একাধিক রাফাল ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও তদন্তাধীন। ভারতের রাফাল সংগ্রহকে

ঘিরে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বরাবরই উচ্চ প্রশংসা করে এসেছে। কিন্তু এসব বিমান ভূপাতিত হওয়ার দাবি সেই ভাবমূর্তিতে আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক