ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫

ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের চার মাস পর এবার একই পথে হাঁটল মেক্সিকো। দেশটি এশিয়ার বেশ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক অনুমোদন করেছে। ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর কোনো বাণিজ্যচুক্তি নেই, তারা এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে। খবর এনডিটিভির। ঘোষণা অনুযায়ী, নতুন শুল্কহার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। জাতীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে। মেক্সিকোর সরকারি নথি অনুযায়ী, শুল্ক আরোপ করা হয়েছে— অটোপার্টস, লাইট কার, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, টেক্সটাইল, আসবাব, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেইলার,

কাচ, সাবান, সুগন্ধি ও কসমেটিকসসহ বহু পণ্যে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক ভারতের প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে ভারতের বৃহৎ গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফক্সওয়াগন, হুন্ডাই, নিসান ও মারুতি সুজুকি বেশি ঝুঁকিতে। গাড়ির ওপর আমদানি শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৫০% করায় ভারতের সবচেয়ে বড় রপ্তানি খাতগুলোর একটি বড় ধাক্কা খাবে। এ নিয়ে ভারতের অটোমোবাইল শিল্প সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলেছে, শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ভারতের গাড়ি রপ্তানিতে সরাসরি প্রভাব ফেলবে। আমরা চাই ভারত সরকার মেক্সিকোর সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসুক। মেক্সিকো বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার। দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পরই দেশটির

অবস্থান। তাই এত বড় শুল্ক বৃদ্ধি ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে বিশ্লেষকদের মত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের