ভারতের পণ্যে ‘পালটা শুল্ক’ আরোপের ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

ভারতের পণ্যে ‘পালটা শুল্ক’ আরোপের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র ভারতসহ অন্যান্য দেশের আরোপ করা ‘অত্যন্ত অন্যায্য’ শুল্কের কঠোর সমালোচনা করে এবার পালটা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে তিনি ২ এপ্রিল থেকে পালটা শুল্ক কার্যকর করার ঘোষণা দেন। খবর বিবিসি, আলজাজিরার। প্রেসিডেন্ট বলেন, বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সেই হারেই তিনি শুল্ক আরোপ করতে চান, যে হারে সেই দেশগুলো মার্কিন রপ্তানির ওপর শুল্ক আরোপ করে থাকে। ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অন্যান্য দেশ বহু দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক সুবিধাকে ব্যবহার করেছে এবং এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে সেটি ব্যবহার করার।’ শুল্ক আরোপের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন,

একটু অসুবিধা হতে পারে। কিন্তু তাতে আমাদের খুব একটা সমস্যা হবে না। যুক্তরাষ্ট্র আসা গাড়ি থেকে শুরু করে খুচরা যন্ত্রাংশ-সবকিছুতেই তিনি শুল্ক আরোপের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আপনি যদি আমেরিকাতে পণ্য তৈরি না করেন, তাহলে আপনাকে শল্ক দিতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ বেশিই হবে। ট্রাম্প বলেন, ‘মোটামুটিভাবে বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত-মেক্সিকো ও কানাডা-এগুলোর নাম শুনেছেন? এবং আরও অনেক দেশ আমাদের ওপর তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক আরোপ করে, যা অত্যন্ত অন্যায্য।’ ভারতের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।’ ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই অযৌক্তিক বাণিজ্যনীতির মোকাবিলা করতে হবে। তিনি জানান,

প্রশাসন ভারত ও চীনের মতো দেশের ওপর শিগগিরই প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে, যা তিনি গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের সময়ও বলেছিলেন। ট্রাম্প আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, এই নতুন শুল্কব্যবস্থার আওতাভুক্ত থাকবে ভারত। ‘এ নিয়ে কেউ আমার সঙ্গে বিতর্ক করতে পারবে না’ বলেও ভাষণে উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, অন্য দেশগুলো যে হারে শুল্ক আরোপ করে, ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রও সেই একই হারে শুল্ক আরোপ করবে। যে হারে তারা আমাদের ওপর শুল্ক আরোপ করবে, আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করব। তারা আমাদের ওপর যে হারে কর ধার্য করবে, আমরাও তাদের ওপর একই হারে

কর ধার্য করব। যদি তারা আমাদের বাজারে প্রবেশ ঠেকাতে আর্থিক নয়, এমন শুল্ক বাধা দেয়, তাহলে আমরাও তাদের বাজারে প্রবেশ ঠেকাতে একই ধরনের ব্যবস্থা নেব। বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন : চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোয় ব্যাপক দরপতন ঘটেছে। ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। জবাবে কানাডা ও চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পালটা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্রে শীর্ষ তিন

স্টক মার্কেটের সূচকের পতন হয়েছে। এশিয়াজুড়ে শেয়ারবাজারগুলোয়ও একই ধারা দেখা গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বেড়ে যাবে এবং যুক্তরাজ্যসহ সারা বিশ্বেই ক্রেতাদের ওপর এর প্রভাব পড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই স্ট্রবেরি, অ্যাভোকাডো, কলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন