ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই জোটের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (১৮ জুলাই) এক্সে পোস্ট করা এক বার্তায় কাজা কালাস বলেন, ‘আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূলে আঘাত করতে চাই। সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে) আমাদের অবস্থান দৃঢ়।’ ভেদিনার অয়েল রিফাইনারি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভেদিনার নগরে অবস্থিত। ১৯৯৬ সালে ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই তেল শোধনাগার। এই শোধনাগারের ৪৯ দশমিক ১৩ শতাংশ শেয়ারের

মালিক রোসনেফট। ভেদিনার অয়েল রিফাইনারির পাশাপাশি রাশিয়া-ভারত তেল বাণিজ্যের ‘পতাকা নিবন্ধন’ বা ফ্ল্যাগ রেজিস্ট্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল বহন করতে পারবে না। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পার রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেশটির তেলের ওপর নিষেধজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইইউ। এই দুপক্ষই ছিল রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে রুশ তেলের অন্য ক্রেতা ভারত কোনো নিষেধজ্ঞা জারি না করে উপরন্তু রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, তার পরই আছে ভারত। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এই

প্রথম ভারতীয় কোনো প্রতিষ্ঠানের ওপর নিষেধজ্ঞা জারি করল ইইউ। সূত্র : ফার্স্ট পোস্ট, দ্য প্রিন্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!