ভারতের কমিউনিস্ট পার্টির নেতা হত্যার প্রতিবাদে সভা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টির নেতা হত্যার প্রতিবাদে সভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
ভারতের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সাধারণ সম্পাদক মাওবাদী নেতা শহীদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতেই অপারেশন কাগারে (ধরে নিয়ে হত্যা) শহীদ ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে অন্যায় যুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ কমরেড বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ এবং প্রতিবাদসভা শুরু হয়। মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের

সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সদস্য সচিব আফজালুল বাশার, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের স্টিয়ারিং কমিটির সদস্য রঘু অভিজিৎ রায়, শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সদস্য সৈয়দ আবুল কালাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক নাঈম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ভারতে অভিযান অপারেশন কাগারের মাধ্যমে মাওবাদী রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হচ্ছে। গত বছরের জানুয়ারি থেকে চালিত এই সামরিক অভিযান দ্বারা ৪০০ জনেরও অধিক মাওবাদী নেতাকর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হয়েছে। ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই ধারাবাহিকতায়

এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, মাওবাদীদের নেতৃত্বে আদিবাসীদের জল-জমি-জঙ্গল রক্ষার আন্দোলন গড়ে উঠেছে। সরকার তাদের এই ন্যায্য আন্দোলনকে কঠোর হস্তে দমন করে, আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করার স্বার্থেই একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। মোদি সরকার কর্তৃক চালিত এই সামরিক অভিযান অবিলম্বে অপারেশন কাগার বন্ধ করার দাবি ও ভারতসহ সারা বিশ্বের শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-ছাত্র-বুদ্ধিজীবীসহ সকল জনগণকে এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?