ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না পাকিস্তান : সেনাপ্রধান আসিম মুনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না পাকিস্তান : সেনাপ্রধান আসিম মুনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ- এবার সেই আবেগই কঠোর বার্তার মাধ্যমে জানিয়ে দিলেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার (২৯ মে) দেশটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য, অধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে কোনো আপস নয়। ভারত বুঝে নিক- কাশ্মীরকে আমরা ভুলব না, ছেড়েও দেব না। খবর দ্য ইন্টারন্যাশনাল নিউজ। তিনি আরও বলেন, কাশ্মীর এখন আর কেবল আঞ্চলিক সংকট নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। কাজেই ভারত চাইলেও তা চেপে রাখতে পারবে না। পাক সেনাপ্রধান দৃঢ় ভাষায় জানান, পাকিস্তান ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না। বিশেষ করে পানি ইস্যুকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২৪

কোটির অধিক মানুষের পানির অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না। শিক্ষকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারাই জাতির ভবিষ্যৎ নির্মাতা। আজ আমি যে অবস্থানে আছি, তা আমার পিতা-মাতা ও শিক্ষকদের অবদানে। তিনি তাদের অনুরোধ করেন যেন পাকিস্তানের ইতিহাস ও আত্মত্যাগের গল্প আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেন। ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ভারতের ভেতরকার মুসলিম ও সংখ্যালঘু নিপীড়নই তাদের আসল সংকট। কাশ্মীর নয়, বরং ভারতের ভেতরের বৈষম্যই সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে। তিনি দাবি করেন, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের ভারত সমর্থন করছে, কিন্তু তাদের প্রকৃত বেলুচ জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তিনি বলেন, ‘মারকা-ই-হক’-এ আল্লাহর সহায়তায় আমরা দৃঢ় থেকেছি। একটি জাতি

যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কোনো শক্তিই তাকে হারাতে পারে না। এদিনই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আরেকটি কূটনৈতিক উচ্চারণ করে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে এক সম্মেলনে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীর প্রসঙ্গে ভারতের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধ ঘোষণা’ বলে উল্লেখ করেন। তিনি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেন। তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমন শাহবাজের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি ৭ মে’র ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির পক্ষে পাকিস্তানের ভূমিকা দেখেছেন এবং সবসময়ই এই অঞ্চলকে শান্তিপূর্ণ রাখতে কাজ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক