ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তবে’ ফিরে আসতে বলল পাকিস্তান
সাম্প্রতিক সময়ে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক সিনেমা নির্মিত হচ্ছে, যেখানে দেখা যায় পাকিস্তানকে নাস্তানাবুদ করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন বলে দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) ভারতের সঙ্গে চলমান সংঘাত নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন এই জেনারেল। সেখানে তিনি বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনী ও সরকার কি এখনও অষ্টাদশ শতকে বসবাস করছে? তারা কবে থিয়েটার ও সিনেমার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবতায় ফিরে আসবে?’
তিনি ভারতের উদ্দেশে হুঙ্কার ছুঁড়ে যোগ করেন, ‘পাকিস্তান যখন ভারতে হামলা করবে, তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে।’
সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের
উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রথমে পালটাপালটি ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত এবং পাকিস্তান দুই দেশ-ই এখন ড্রোন ব্যবহার করে একে অপরের ভূখণ্ডে আঘাত করছে। এর মধ্যে বুধবার রাতের দিকে ভারতের বেশকিছু ড্রোন পাকিস্তানের লাহোরসহ কিছু শহরে হামলা চালায়। এতে পাকিস্তানের ৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। পাকিস্তান জানায়, তারা ভারতের কমপক্ষে ২৯টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলার জবাব হিসেবে পাকিস্তান বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উত্তর ভারতের বিস্তৃত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মু বিমানবন্দরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জম্মু বিমানবন্দর এলাকায় অন্তত ১৬টি ‘বস্তু’ আকাশ থেকে ভূপাতিত হতে দেখেছেন। তথ্যসূত্র:
বিবিসি, সিএনএন, আনাদোলু এজেন্সি