ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে: পাক প্রধানমন্ত্রী
ভারতের ‘যুদ্ধের’ বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’
এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
এদিকে পাকিস্তানের
নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। সামা টিভি জানিয়েছে, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে, বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। আর এই হামলায় তাৎক্ষণিক ৩ জন নিহত ও ১২ জন আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সামরিক মুখপাত্র। উল্লেখ্য, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ।