ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫

ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ |
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় শনিবার সকাল। হঠাৎ দেখা গেল, এক যুবক হাঁটছেন রাস্তায়। এক হাতে চপার। আরেক হাতে নারীর কাটা মাথা। ঝরছে রক্ত। মুখে কোনও ভয় নেই। এই নারকীয় দৃশ্য দেখে হতবাক সবাই। আতঙ্কে চিৎকার ছড়িয়ে পড়ে চারপাশে। পথচারীরা সরে যান পাশ কাটিয়ে। কেউ কিছু বলতে সাহস পাননি। এরপর যা ঘটল, তা আরও বিস্ময়ের। যুবক সোজা হাঁটতে হাঁটতে চলে যান বাসন্তী থানায়। গিয়ে বলেন, তিনি তার ভাবিকে খুন করেছেন। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। জব্দ করে চপার ও কাটা মুণ্ডু। পুলিশ জানায়, অভিযুক্তের নাম বিমল মণ্ডল। নিহত নারী সতী মণ্ডল, বিমলের ভাবি। দু’জনেই বাসন্তীর ভরতগড়ের বাসিন্দা। সকালবেলা মাঠে তাদের মধ্যে কথা কাটাকাটি

হয়। এরপর হঠাৎ বিমল চপার দিয়ে কুপিয়ে মাথা আলাদা করে ফেলেন। ঘটনার পর নিজেই কাটা মাথা নিয়ে হাঁটতে থাকেন থানার দিকে। আশপাশের মানুষ আঁতকে ওঠেন। কেউ কেউ ভিডিও করেন মোবাইলে। ভিডিওতে দেখা যায়, বিমল একেবারে ভাবলেশহীন। মুখে কোনও অনুশোচনা নেই। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদ থেকেই ঘটতে পারে এই খুন। তবে প্রকৃত কারণ জানতে জেরা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক