ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অন্য নেতারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের কর্মীদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এক্সে এক ভিডিও প্রকাশ করে এ অভিযোগ করেন তিনি। খবর বিবিসির। সম্প্রতি গাজা উপত্যকায় নতুন করে শুরু করা হামলা বন্ধের আহ্বান জানায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। হামলা বন্ধ ও উপত্যকাটি থেকে অবরোধ প্রত্যাহার না করলে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া হয়। ইউরোপীয় দেশগুলোর এই হামলার প্রতিবাদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্যার কিয়ার স্টারমার এবং অন্য নেতারা ‘কার্যকরভাবে বলেছেন, তারা হামাসকে ক্ষমতায় রাখতে চান’। তিনি ব্রিটিশ, ফরাসি এবং কানাডিয়ান

নেতাদের ‘গণহত্যাকারী, ধর্ষক, শিশুহত্যাকারী এবং অপহরণকারীদের’ পক্ষ নেওয়ার অভিযোগও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এই ভিডিওতে নেতানিয়াহু বলেন, স্যার কিয়ার, ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্ক কার্নি চান ইসরাইল ‘ফিরে আসুক এবং মেনে নিক যে, হামাসের গণহত্যাকারী বাহিনী টিকে থাকবে’। নেতানিয়াহু বলেন, হামাস ইসরাইলকে ধ্বংস করতে এবং ইহুদি জনগণকে নির্মূল করতে চায়। আমি কখনোই বুঝতে পারিনি যে, এই সহজ সত্যটি কীভাবে ফ্রান্স, ব্রিটেন, কানাডা এবং অন্যান্য দেশের নেতারা এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমি ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী স্টারমারকে বলছি, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারীরা আপনাকে ধন্যবাদ জানায়, তখন আপনি ন্যায়বিচারের ভুল দিকে আছেন। আপনারা মানবতার ভুল দিকে আছেন এবং

ইতিহাসের ভুল দিকে আছেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩