ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর
‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রী, ৪ এমপিসহ ১০৬ জনের নামে মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রী, ৪ এমপি, সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১০৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম আহমেদ শাহীন বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সাবেক এমপি এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি মঈন উদ্দিন, সাবেক এমপি একরামুজ্জামান খোকন।
এছাড়া মোকতাদির চৌধুরীর স্ত্রী ফাহিমা খাতুনকেও এ মামলায় আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়।
ছাত্রদল নেতা ইব্রাহিম আহমেদ অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
গত ৪ আগস্ট গভ. মডেল গার্লস স্কুলের সামনে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজন একটি মিছিলে হামলা চালায়। তাদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এ সময় মোটরসাইকেল ভাঙচুরসহ ককটেল ফাটিয়ে নাশকতার সৃষ্টি করা হয়।
গত ৪ আগস্ট গভ. মডেল গার্লস স্কুলের সামনে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজন একটি মিছিলে হামলা চালায়। তাদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এ সময় মোটরসাইকেল ভাঙচুরসহ ককটেল ফাটিয়ে নাশকতার সৃষ্টি করা হয়।



