ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫
     ৫:১০ পূর্বাহ্ণ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ | ৫:১০ 98 ভিউ
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এবং ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গ্রেফতার ৬২ জনের মধ্যে সিলেটে ১৭, খুলনায় ৩১, গাজীপুরে ৪, কক্সবাজারে ১, চট্টগ্রামে ১, কুমিল্লায় ৪ এবং নারায়ণগঞ্জে ৪ জন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার জানানো হয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা

নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিকভাবে দায়ের করা চারটি মামলার তদন্ত চলছে। দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাত থেকেই অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থা জড়িতদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এ সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তদন্তে সহায়তা করতে পারে-এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। লুটের জুতা বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন : সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সোমবার বিক্ষোভের সুযোগে

লুট করা বাটার জুতা বিক্রির সময় মামুনুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্বৃত্তচক্রের ১৭ জনকে গ্রেফতার করা হয়। মামুনুল সিলেট নগরীর সাদিপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। এদিকে বিক্ষোভ মিছিল থেকে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সব মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নগরীতে বিভিন্ন সময়ে অস্থিরতা সৃষ্টির সুযোগে এমন অপকর্ম ঘটিয়ে আসা আড়ালের চক্রকে চিহ্নিত করার দাবি তুলেছেন তারা। কোকাকোলার গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টা : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে কোকাকোলার ডিলারের গুদামে গিয়ে সব ধরনের কোমল পানীয় ধ্বংসের হুমকি প্রদান ও গুদামে হামলার

চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নলুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হচ্ছেন হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন। তারা সবাই জেলা সদরের মুসলিমনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬-৭ জন যুবক কোকাকোলার পরিবেশক দ্য জামাল অ্যান্ড কোম্পানির গুদামে প্রবেশ করে। তারা গুদামে মজুত কোমল পানীয় ধ্বংসের চেষ্টা চালায়। বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে। খুলনায় আটক ৩১ : নগরীর বাটা শোরুম ও কেএফসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর

বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কুমিল্লায় গ্রেফতার ৪ : কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার মাটিয়ার গ্রামের বাসিন্দা সাফায়েত মজুমদার, কাপ্তান বাজার এলাকার জিহাদ হোসেন, শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম। আরেকজনের নাম নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা