বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
চট্টগ্রামের রাউজানে স্বজনকে চিরবিদায় দিয়ে ফেরার পথে স্ত্রী-কন্যার সামনে মো. সেলিম (৪৫) নামের এক যুবদলকর্মীকে বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে বোরকা পরে এসে চার দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়। উপজেলার কলদপুর ইউনিয়ন ঈশান ভট্টের হাটে শান্তি ফার্মেসীর সম্মুখে এ ঘটনাটি ঘটে। নিহত মো. সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া নতুন পাড়া এলাকার আমির হোসেনের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম একই ইউনিয়নের কদলপুর সমশের পাড়ায় তার এক নিকটাত্মীয় মহিলার জানাজা ও দাফন-কাফন শেষে তার মোটরসাইকেলে করে স্ত্রী-কন্যাকে সাথে নিয়ে তার ইসলামিয়া নতুন পাড়ায় তার নতুন বাড়িতে আসছিলেন। পথে ঈশান ভট্টের হাটে দাঁড়িয়ে

ওষুধ কিনে গাড়িতে ওঠার সময় সিএনজিচালিত অটোরিকশাযোগে বোরকা পরিহিত চারজন যুবক এসে গুলি করে পালিয়ে যায়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পুজা মল্লিক বলেন, তার মুখের বামপাশে গুলিতে থেঁতলে যায়, আরেকটা গুলি কোমরে লাগে। আমরা তার সবকিছুর যাচাই-বাছাই করে মৃত ঘোষণা করি। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের কারণে মো. সেলিম

খুন হন। সেলিম জানে আলম গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম