বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি; নিরাপত্তা জোরদার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি; নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
তাজমহলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর একটি হুমকি ই-মেইল প্রাপ্ত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে, পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুরের মাধ্যমে তাজমহলের আশপাশে বোমা খোঁজা হলেও পরবর্তীতে নিশ্চিত করা হয় যে, কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছে যে হুমকিটি শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, "হুমকি ই-মেইল পাওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল। পর্যটকদের নিরাপদ স্থানে সরানো হয় এবং বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।" তাজমহল ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি

বছর প্রায় ৭০ লাখ দেশি-বিদেশি পর্যটক ঐতিহাসিক এই স্থাপত্যটি দেখতে অগ্রা আসেন। ১৬৪৩ সালে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধটি নির্মাণ করেন। এদিকে, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জানিয়েছেন, "ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি পুলিশকে জানানো হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।" পুলিশ আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটতে না পারে। পুলিশের একাধিক সূত্রের মতে, সঠিক তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং নিরাপত্তার বিষয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে