বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশ মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। ভারতে সাম্প্রদায়িক উন্মাদনার তাণ্ডবনৃত্য চলছে। তবে এখন পর্যন্ত কোনও ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি পুলিশ। আজ মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোমা হামলা চালিয়ে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন অজ্ঞাত ব্যক্তি। পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। তবে সেখান থেকে কোনও

ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ভারতে কিছুদিন ধরেই ই-মেইল বার্তার মাধ্যমে স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। যদিও এসব হুমকির বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তবে তাজমহল বিশ্বখ্যাত ঐতিহ্য হওয়ায় নড়েচড়ে বসেছে উত্তর প্রদেশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআইএসএফের জওয়ানরা দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চালিয়েছেন। এছাড়া তাজমহলের আশপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনও

বস্তু উদ্ধার হয়নি। সকালে বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী টিমের সদস্যরা। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি। তাজমহলের নিরাপত্তায় নিয়োজিত ভারতের পুলিশের বিশেষ শাখা তাজ সিকিউরিটির এসিপি সৈয়দ আরিব আহমেদ এএনআইকে বলেছেন, ‘‘ই-মেইলে তাজমহলে হামলার হুমকি পেয়েছে পর্যটন বিভাগ। এই হুমকির ঘটনায় তাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছ।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে