বৈদেশিক ঋণ বেড়ে ১০৩ বিলিয়ন ডলার, বাড়ছে ঝুঁকিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ May, ২০২৫

বৈদেশিক ঋণ বেড়ে ১০৩ বিলিয়ন ডলার, বাড়ছে ঝুঁকিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ May, ২০২৫ |
২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এই পরিমাণ ছিল মাত্র ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ গত সাত বছরে বৈদেশিক ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি, যা অর্থনীতির ওপর বাড়তি চাপের শঙ্কা তৈরি করছে। সরকারি খাতে ঋণ ৮৪ বিলিয়ন ডলার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বৈদেশিক ঋণের মধ্যে সরকারি খাত নিয়েছে ৮৪ বিলিয়ন ডলার, যা মোট ঋণের প্রায় ৮১.৫ শতাংশ। বাকি ১৯ বিলিয়ন ডলার গ্রহণ করেছে বেসরকারি খাত। এই সময়ে সরকারি খাতের ঋণ বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ হারে এবং বেসরকারি খাতে বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ হারে। সুদ পরিশোধের চাপ বাড়ছে বিশ্লেষকদের মতে, বর্তমান ঋণ

প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতি আগামী দিনে চাপে পড়তে পারে। কারণ, ২০২৭ সালের মধ্যে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের পরিমাণ ৬৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। এলডিসি উত্তরণে বাড়বে ঋণের খরচ বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন যে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। উত্তরণের পর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া স্বল্পসুদের ঋণ সুবিধা হ্রাস পাবে। এর ফলে ভবিষ্যতে বৈদেশিক ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। অর্থনীতিবিদরা বলছেন, অবকাঠামো উন্নয়ন ও বড় প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ একটি গুরুত্বপূর্ণ উৎস হলেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে। ঋণের অর্থ সঠিক খাতে ব্যয় এবং রিটার্ন নিশ্চিত না হলে এই ঋণ ভবিষ্যতে বোঝায়

পরিণত হতে পারে। তাদের মতে, এখনই সময় সুস্পষ্ট ঋণ ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন, উচ্চ সুদের ঋণ পরিহার এবং অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে বৈদেশিক নির্ভরতা কমানোর। বিশেষত এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক ঋণপ্রদানকারীদের কাছ থেকে আগের মতো সহজ শর্তে ঋণ পাওয়া যাবে না, তাই দায়িত্বশীল ঋণ গ্রহণ এবং সময়মতো পরিশোধ নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি