বেহাল অবস্থা যুবলীগের: শেখ পরশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন নেতাকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বেহাল অবস্থা যুবলীগের: শেখ পরশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
সহিংসতার মাধ্যমে ক্ষমতাচ্যুতির দশ মাস পরেও আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগ চরম নেতৃত্ব সংকটে ভুগছে। সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি মাঠপর্যায়ের নেতাকর্মীদের গভীর অসন্তোষ ও ক্ষোভ ক্রমেই বাড়ছে। মাঠপর্যায়ের দাবি উঠেছে, সংগঠনটিতে জরুরি ভিত্তিতে নতুন, পরীক্ষিত এবং গ্রহণযোগ্য নেতৃত্ব না আসলে, অতীতে আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় যেভাবে রাজনীতির মাঠ গরম রাখতো যুবলীগ, সেটা সম্ভব হবে না। বিডি ডাইজেস্ট-এর অনুসন্ধানে উঠে এসেছে, যুবলীগের বর্তমান চেয়ারম্যান প্রায় কারো সঙ্গেই কোনো ধরনের যোগাযোগ রাখছেন না। ২৩টি মহানগর ও জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীর্ষ নেতারা কারো সঙ্গে নিয়মিত কথা বলেন না, দিচ্ছেন না কোনো দিকনির্দেশনা। “গত

১০ মাস ধরে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনও দিকনির্দেশনা পাইনি। নিজেদের মতো করেই চালাতে হচ্ছে ইউনিট,”— বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলার সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় নিয়ন্ত্রণে তৃণমূলের নিয়োগ, ভেঙে পড়েছে কাঠামো বিডিডাইজেস্ট-এর অনুসন্ধানের সূত্রে জানা যায়, অল্প কিছু ব্যাতিক্রম ছাড়া, জেলা, মহানগর, থানা পর্যায়ের কমিটি গঠনের ক্ষমতা কখনোই স্থানীয় ইউনিটের হাতে ছিল না। সব সিদ্ধান্তই আসতো কেন্দ্র থেকে। এতে যেমন স্থানীয় নেতৃত্ব পরীক্ষিত, সাহসী এবং স্থানীয়ভাবে জনপ্রিয় নেতাদের দিয়ে কমিটি গঠন করতে ব্যার্থ হয়েছে, তেমনি গঠিত কমিটি বিরূপ সময়ে হুড়মুড় করে ভেঙে পড়েছে। ফলশ্রুতিতে, বর্তমান পরিস্থিতে আস্তে আস্তে সংগঠন হয়ে পড়ছে নিষ্ক্রিয় ও নেতৃত্বহীন। যশোরের জেলা যুবলীগের কর্মী আবুল কালাম, যিনি আগে

সংগঠনের একটি ইউনিয়নের সভাপতি ছিলেন, তিনি বলেন, ৫ই আগস্ট আমার বাড়ি ভাঙচুর করে, পরে আগুন দিলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভায়। এই দশ মাস কীভাবে কেটেছে কোন নেতা খোঁজ নেয়নি। সংগঠনের কোন অস্তিত্ব আজ আর নেই। চেয়ারম্যানের ‘মাইম্যান’ নির্ভর রাজনীতি: মাঠে অসন্তোষ চরমে নেতাকর্মীদের অভিযোগ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের চারপাশ ঘিরে আছেন কিছু প্রভাবশালী ‘কেন্দ্রীয় নেতা’। জয়দেব নন্দী, দেলোয়ার শাহাজাদা ও সাদ্দাম হোসেন পাভেল—এই তিনজনের মাধ্যমেই মূলত সকল কার্যক্রম চালানো হয় বলে দাবি করেন একাধিক ইউনিট নেতা। “চেয়ারম্যানকে পেতে হলে প্রথমে এই দালালদের সঙ্গে আগে যোগাযোগ করতে হয়। সরাসরি কথা বলা বা সমস্যার কথা জানানোর কোনো সুযোগ নেই আমাদের জন্য,”—

আক্ষেপ নিয়ে বললেন একটি জেলার সভাপতি। সংগঠনের অনেক নেতারই অভিযোগ, বর্তমান চেয়ারম্যান ক্ষমতাসীন থাকার সময়ও তৃণমূলে দল সংগঠিত করেননি, নেতৃত্ব গড়ে তোলেননি। তার না আছে রাজনৈতিক দূরদর্শিতা, না আছে সাংগঠনিক দক্ষতা। বিশেষ করে, প্রভাবশালী কোন সিদ্ধান্তে তার সৃজনশীল ভূমিকা নেই বললেই চলে। “যুবলীগ এখন আর রাজনৈতিক সংগঠন না, এটা একটা মুখচেনা ‘নিয়ন্ত্রিত’ সংগঠন হয়ে গেছে।” এমন মন্তব্য করেছেন এক উপজেলা ইউনিটের যুগ্ম-আহ্বায়ক। তার উপজেলায় গত ২৫ বছরে কোন সম্মেলন হয়নি, ফলে কোন নির্বাচিত বা পূর্ণাঙ্গ কমিটিও গঠিত হয়নি, জানালেন তিনি। অনুসন্ধানে জানা যায়, গত ৫ই আগস্টের পর নির্যাতিত যুবলীগ কর্মীদের সহায়তায় একটি ফান্ড গঠন করা হয়েছিল। তবে, এই ফান্ড তৃণমূলের নির্যাতিত কর্মীদের কাছে পৌঁছায়নি। বিভিন্ন

সময়ে সহকর্মী ও নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও চেয়ারম্যান কিংবা সাধারণ সম্পাদক তাদের কোনো খোঁজ-খবর নেননি, কথা বলেননি, এমনকি আইনি সহায়তার ব্যবস্থাও করেননি। একাধিক নেতার অভিযোগ, চেয়ারম্যানকে ফোন কিংবা ম্যাসেজ করলেও কোনো উত্তর মেলে না। বরং মেসেজ ‘সিন করে ফেলে রাখা হয়। এমন অবস্থা থেকে সংগঠনের অনেক নেতাকর্মী মনে করছেন, ‘আদর্শগত নয়, প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গিই নেতৃত্বের বর্তমান চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে।’ ভয়ের সংস্কৃতি ও নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা যুবলীগের অবস্থা নিয়ে কথা বললেও অধিকাংশ নেতাকর্মীই নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তাদের ভাষ্যে, “নাম জানাজানি হলে কেন্দ্রের ‘কুদৃষ্টি’ পড়বে, রাজনৈতিক জীবন দুর্বিষহ হয়ে যাবে।” পরবর্তীতে দলের সুসময়ে তাদের রাজনীতি থেকে বিদায় করে দেওয়া হবে- এমনটাই জানান তারা। সংগঠনের জন্য করণীয়

কী? জেলা মহানগর এবং তৃণমূলের নেতৃবৃন্দের মতে, নেতৃত্বের সংকট ও গণতান্ত্রিক চর্চার অভাব—এই দুই সংকট এখন যুবলীগের সামনে অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের ভেতরে জবাবদিহিতা নেই, তৃণমূলে বিচ্ছিন্নতা বাড়ছে এবং নেতৃত্বে আস্থার অভাব স্পষ্ট। তৃণমূলের নেতাকর্মীদের স্পষ্ট দাবি, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা, সাংগঠনিক সংস্কার ও মাঠপর্যায়ে যোগাযোগ পুনঃস্থাপন—এই তিনটিই এখন যুবলীগের টিকে থাকার প্রধান শর্ত। তা না হলে অতীতে ‘অগ্রণী যুবশক্তি’ হিসেবে পরিচিত সংগঠনটি ভবিষ্যতে নিছক অতীতের গৌরব নিয়েই থাকবে। প্রতিবেদনটি তৈরির সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মন্তব্য জানতে চেয়ে একাধিকবার চেষ্টা করা হয়। কিন্তু দুদিনেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম