বেলকুচিতে ৭ যুবদল নেতাকে সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

বেলকুচিতে ৭ যুবদল নেতাকে সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিষ্কৃত সেই সাত যুবদল নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাত নেতাকে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত পত্রে বহিষ্কারে প্রেস বিজ্ঞপ্তি দেয় দলটি। আবার রাতেই ওই বহিষ্কার আদেশ প্রত্যাহারে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত এক পত্রে পুনরায় প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। বহিষ্কার আদেশ প্রত্যাহারকৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুব দলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব

ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্ল্যেখিতব্যক্তিদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?