বেন-গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

বেন-গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। পাশাপাশি একটি ‘ইয়াফা’ ড্রোন দিয়ে তেলআবিবে সফল হামলা চালিয়েছে। আনসারুল্লাহ (হুথি) নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা মেহের’র। ইয়েমেনি মুখপাত্র বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারির ভাষায়, ‘সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়

এবং প্রায় এক ঘণ্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়’। দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের ওপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইয়াহিয়া সারি জানান, ‘দখলকৃত ফিলিস্তিনি বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং লোহিত সাগর ও আরব সাগর দিয়ে ইসরাইলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয়’। এদিকে, টাইমস অব ইসরাইল জানায়, ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে মধ্য ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা

ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি এই হামলায় সরাসরি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। ইয়েমেনের হামলা প্রসঙ্গে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সতর্ক করে বলেছেন, ইসরাইল অবশ্যই প্রতিক্রিয়া জানাবে। এক বিবৃতিতে তিনি বলেন, হুথিরা ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা ইয়েমেন এবং অন্য কোথাও প্রয়োজনে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?