বিশ্বে ১ কোটি ৩৩ লাখ শিশু শরণার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ June, ২০২৫

বিশ্বে ১ কোটি ৩৩ লাখ শিশু শরণার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ June, ২০২৫ |
বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে শরণার্থীদের সংখ্যা। বর্তমানে মোট ৪ কোটি ১০ লাখ শরণার্থী রয়েছেন। যাদের মধ্যে ১ কোটি ৩ লাখ বা প্রায় এক তৃতীয়াংশই শিশু। অর্থাৎ, প্রতি ১০০ জন শরণার্থীর মধ্যে ৩৩ জন শিশু। যাদের প্রত্যেকেরই আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন। শনিবার আলজাজিরার খবরে বলা হয়েছে, ২০২৪ সালে দুই-তৃতীয়াংশ শিশু শরণার্থী মাত্র চারটি দেশ থেকে এসেছে-আফগানিস্তান (২৮ লাখ), সিরিয়া (২৭ লাখ), ভেনিজুয়েলা (১৮ লাখ) এবং দক্ষিণ সুদান (১৩ লাখ)। প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী শিশুদের মধ্যে ৬৮ লাখ (৫১ শতাংশ) ছেলে এবং ৬৫ লাখ (৪৯ শতাংশ মেয়ে)। যদিও লিঙ্গের বিচারে সংখ্যার পার্থক্য খুব বেশি নয়, তবে শরণার্থী শিশুরা তাদের লিঙ্গ অনুসারে আলাদা

ধরনের ঝুঁকিতে থাকে। মেয়েরা প্রায়ই সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হয়। অন্যদিকে ছেলেরা শারীরিক সহিংসতা ও নিপীড়নের ভিন্ন রূপের মুখোমুখি হয়। বিশেষত যারা পরিবার থেকে একেবারেই বিচ্ছিন্ন। শরণার্থী শিশুদের বয়স বিবেচনায় দেখা গেছে, ২০২৪ সালে ২৪ শতাংশ শিশু ছিল ০-৪ বছর বয়সি, ৪৪ শতাংশ ৫-১১ বছর বয়সি এবং ৩২ শতাংশ ১২-১৭ বছর বয়সি। ১৯৫১ সালে বিশ্বে মাত্র ২১ লাখ শরণার্থী ছিল। আজকের সংখ্যাটি তার চেয়ে ২০ গুণ বেশি। আফগানিস্তানের ১৭ বছর বয়সি এক তরুণ সমীর (ছদ্মনাম)। তালেবানের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয় ছেলেটি। এই আফগান তরুণের ব্রিটেনে পৌঁছাতে সময় লেগেছে দেড় বছর। এই দীর্ঘ যাত্রা তাকে নিয়ে গেছে সেই ১২

শতাংশ শরণার্থী শিশুর তালিকায়। যারা নিজেদের দেশ থেকে ২,০০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৯০ শতাংশ শরণার্থী শিশু কমপক্ষে ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছে। অর্ধেকের বেশি শিশুই ৫০০ থেকে ১,০০০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করেছে। যে পথ গাড়িতে ১০ থেকে ১২ ঘণ্টা বা বিমানে ২ ঘণ্টায় অতিক্রম করা যায়, সে পথ এই শিশুরা পায়ে হেঁটে, ভেঙে ভেঙে ট্রাকে, কিংবা নৌকায় করে বিপদসংকুল যাত্রা সম্পন্ন করে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, শরণার্থীদের জন্য সবচেয়ে বেশি আশ্রয়দাতা দেশ ইরান (১৮ লাখ), তুরস্ক (১৪ লাখ) ও উগান্ডা (৯ লাখ ৬৫ হাজার)। এসব শরণার্থী শিশুরা ভয়াবহ

মানসিক সমস্যার শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার