বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীনেতা আবু খাদিজা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীনেতা আবু খাদিজা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের গোয়েন্দা সংস্থার সম্মিলিত এক অপারেশনে আবু খাদিজা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহম্মদ শিয়া আল-সুদানি। নিহতের প্রকৃত নাম আবদাল্লা মাক্কি মুসলি আল-রাফা। তিনি ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে আবু খাদিজা নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রী মোহম্মদ শিয়া আল-সুদানির মতে, আবু খাদিজা ইরাক এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের একজন হিসাবে বিবেচিত ছিলেন। সম্প্রতি আল-রাফাকে অন্য একজন আইএস অপারেটিভের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুজনেরই পরনে সুইসাইড ভেস্ট ছিল বেলে জানা গেছে। সঙ্গে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। পরে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা হয় তাদের পরিচয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্প বলেছেন, আমাদের নির্ভীক যোদ্ধারা তাকে হত্যা করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ একটি এয়ার স্ট্রাইকের ভিডিও পোস্ট করেছে। যা বৃহস্পতিবার ইরাকের পশ্চিম আল আনবার প্রদেশে চালানো হয়েছিল বলে জানা গেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, আবদাল্লা মাক্কি মুসলি আল-রাফা বা আবু খাদিজা আইএসের সবচেয়ে সিনিয়র সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রধান ছিলেন এবং বিশ্বব্যাপী আইএস দ্বারা পরিচালিত অপারেশন, লজিস্টিক এবং পরিকল্পনার নেতৃত্বে ছিলেন। পাশাপাশি আইএসের আর্থিক মদদ সংক্রান্ত বিষয়েও তার বিরাট অবদান ছিল। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরাকি সরকার এবং কুর্দি আঞ্চলিক সরকারের সমন্বয়ে আইএসআইএসের অন্য সদস্যের সঙ্গে আবু খাদিজার দুর্বিষহ জীবন শেষ করা হয়েছে। শক্তির মাধ্যমে শান্তি। জেনারেল মাইকেল এরিক কুরিল্লা

বলেছেন, আবু খাদিজা সমগ্র বিশ্বব্যাপী আইএস সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা সন্ত্রাসীদের এভাবেই হত্যা করে যাব। তাদের সংগঠনগুলোকে ভেঙে দেব, যেগুলো আমাদের মাতৃভূমি যুক্তরাষ্ট্র, মিত্র এবং অংশীদারদের এ অঞ্চলে এবং এর বাইরে হুমকির মুখে ফেলবে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়