বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ, মাথাপিছু আয় কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ October, ২০২৪

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ, মাথাপিছু আয় কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ October, ২০২৪ |
বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো? মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলতি অক্টোবর মাসের হিসাব অনুযায়ী মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশ হলো- ১. লুক্সেমবার্গ মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের সবচেয়ে ধনী ইউরোপের দেশ লুক্সেমবার্গ। এ দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার। ২. ম্যাকাও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার। ৩. আয়ারল্যান্ড ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার। ৪. সিঙ্গাপুর এশিয়ার দেশ সিঙ্গাপুর। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার। ৫. কাতার তালিকার

পঞ্চমে রয়েছে এশিয়ার দেশ কাতার। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার। ৬. সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় ষষ্ঠ এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাত। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার। ৭. সুইজারল্যান্ড ইউরোপের দেশ সুইজারল্যান্ড ধনী দেশের তালিকায় রয়েছে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার। ৮. সান মারিনো সান মারিনো ইউরোপের দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার। ৯. যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার। ১০. নরওয়ে ইউরোপের দেশ নরওয়ে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা