বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা। ধোঁয়াচ্ছন্ন আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী রবিবার দিবাগত রাতে (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আরও প্রায় ৫০ হাজার মানুষ খেলা উপভোগ করবেন। কানাডার অন্টারিও প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে দেশটির বৃহত্তম শহর টরন্টো। এর ফলে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে টরন্টো। একই সঙ্গে ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কানাডার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টরন্টোর এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স ১০ প্লাসে পৌঁছেছে, যা ‘অত্যন্ত উচ্চ

ঝুঁকি’ হিসেবে বিবেচিত। কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। দাবানলের ধোঁয়া ইতোমধ্যে নিউইয়র্ক, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মেইন ও নিউ হ্যাম্পশায়ারেও ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত ধোঁয়ার প্রভাব থাকতে পারে। তাই শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, বর্তমানে টরন্টোর বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত। শহরটি এ তালিকায় কিনশাসা ও নয়াদিল্লিকেও ছাড়িয়ে গেছে। কানাডাজুড়ে বর্তমানে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১১২টি এখনো নিয়ন্ত্রণের বাইরে। চলতি মৌসুমে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে। পরিস্থিতির কারণে অন্টারিওর কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু রেলপথে সাময়িকভাবে

ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। সূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ