বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৬২ বল থাকতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতেই সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন সমীকরণ। ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো ক্যারিবীয় নারীদের। ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় হতে ১০ রান পিছিয়ে ছিল তারা। এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজ ১০.৫ ওভারে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেও বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৮ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি

৫ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে জিতেই বিশ্বকাপের টিকিট পায় বাছাইপর্বের স্বাগতিক পাকিস্তান। অন্য টিকিট হাতে পেলেন নিগার সুলতানা জ্যোতিরা। বাছাইপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায়। তিন জয়ে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে হারে। ৫ ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৬ পয়েন্ট তোলে। নেট রান রেট ছিল ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজ সমান ৩ জয়ে ৬ পয়েন্ট পেলেও তাদের নেট রান রেট ০.৬২৬। অর্থাৎ নেট রান রেটে সামান্য এগিয়ে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবারের ম্যাচে

সমীকরণ মাথায় নিয়েই টস জিতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। আফি ফ্লেচার ও আলিয়াহ আলেইনির বোলিং তোপে ৪৬.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয় থাইল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ আরও আগে তাদের অলআউটের সুযোগ তৈরি করেছিল। কিন্তু থাইল্যান্ডের চারে নামা ব্যাটার নাথাকান চানথান দেয়াল হয়ে দাঁড়ান। তিনি ৯৮ বল খেলে ৬৬ রান করেন। শেষ ব্যাটার হিসেবে আউট হন। জবাবে নেমে শুরু থেকে ওয়েষ্ট ইন্ডিজ মারকুটে ব্যাটিং করতে থাকে। ১০.১ ওভারের মধ্যেই জয়ের সম্ভাবনা জাগাচ্ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। প্রথম ওভারে ক্যারিবীয় নারীরা ৯ রান নিতে পারে। আর কোন ওভারে ১০ এর নিচে রান তোলেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ওই ধীর গতির

প্রথম ওভারই যেন কাল হলো ওয়েস্ট ইন্ডিজ নারীদের। দলটির হয়ে অধিনায়ক হ্যালি ম্যাথিউস ২৯ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১২ বলে ২৬ রান করেন অন্য ওপেনার কিয়ানা জোসেপ। তিনে নামা চিন্নেল্লা হেনরি ১৭ বলে ৪৮ রান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী