বিয়ে করলেন বুশরা বিবির ছেলে মুসা মানেকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

বিয়ে করলেন বুশরা বিবির ছেলে মুসা মানেকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি ও খাওয়ার মানেকার ছেলে মুসা মানেকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিক সূত্রের বরাতে জিয়ো নিউজ জানিয়েছে, লাহোরের বেদিয়ান রোডে খাওয়ার মানেকার ফার্ম হাউসে বুশরা বিবি ও খাওয়ার মানেকার ছেলে মুসা মানেকার বিয়ের অনুষ্ঠান হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে সীমিত সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠজনরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কারাগারে থাকায় বুশরা বিবি ছেলের বিয়েতে থাকতে পারেননি। তবে মুক্ত থাকলেও বর্তমানে ইমরান খানের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা বুশরা বিবি এ বিয়েতে যেতেন কি না তা নিশ্চিত ছিলো না। ইমরান খানের মতো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন বুশরা বিবি।

বুশরার প্রথম স্বামী ছিলেন মানেকা। ১৯৮৯ সালে তাদের বিয়ে হয়েছিল। মানেকার অভিযোগ, তিনি ২০১৭ সালের ১৪ নভেম্বর বুশরাকে তালাক দেন। ইদ্দতকাল (অপেক্ষার সময়কাল) শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ১ জানুয়ারি বিয়ে করেন ইমরান ও বুশরা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা আবার বিয়ে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা