বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৬

আরও খবর

গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে

শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির

বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা

“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল

শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি

শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ |
বিয়ের জন্য পাত্র খুঁজতে গুগল ফর্ম তৈরি করলেন যুক্তরাষ্ট্রের ৩৬ বছর বয়সী এক তরুণী। পাত্রের খোঁজে তার তৈরি করা ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন'- এ ইতিমধ্যেই ২৪১টি আবেদন জমা পড়েছে। তার কাছে এসেছে প্রায় ১০০০ থেকে ১৫০০টি সরাসরি মেসেজ। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটের। ৩৬ বছরের এরিন প্যাটারসন দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর খোঁজ করছিলেন। ডেটিং অ্যাপ থেকে শুরু করে পরিচিতদের মাধ্যমে আলাপ—বিভিন্নভাবেই চেষ্টা করেছিলেন। কিন্তু মনের মতো মানুষ না মেলায় এবার একেবারে অন্য পদ্ধতি বেছে নিলেন তিনি। নাম, বয়স ফোন নম্বর সঙ্গে সম্ভাব্য পাত্রদের জন্য প্রশ্নের তালিকা বেশ লম্বা। কী কাজ করেন? দৈনন্দিন জীবনযাপন কেমন? ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা? বিয়ে সম্পর্কে কী ভাবেন? পরিবার ও সন্তান

নিয়ে কী মত? সম্পর্কের ক্ষেত্রে নিজের প্রত্যাশা কী? এমনকি কোনও একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে হলে সেটি কী হতে পারে—সেটিও জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ, শুধু চেহারা বা পেশা নয়, সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, জীবনযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এই ফর্মের উদ্দেশ্য। এরিন ফর্মে নিজের পছন্দের কথাও বেশ স্পষ্ট করে জানিয়েছেন। পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে এবং তিনি খ্রিস্টান হতে হবে। পাশাপাশি তিনি এমন কাউকে চান, যিনি বিয়ে করে সংসার এবং সন্তান চান। তার ফর্মে লেখা, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি

কফি বা ডিনার ডেটে যেতে এবং কথোপকথনে আগ্রহী। তবে শেষ পর্যন্ত তার লক্ষ্য যে বিয়ে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এরিনের ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার উদ্যোগের প্রশংসা করেছেন, কেউ আবার বিষয়টি নিয়ে মজাও করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার