বিমান বিধ্বস্তের খোঁজখবর নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




বিমান বিধ্বস্তের খোঁজখবর নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ১২:৩৬ 91 ভিউ
এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনায় পড়া যাত্রী ও তাদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির। তিনি বলেন, ‘লন্ডনগামী একটি বিমানের ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়ার যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে, যা সত্যিই হৃদয়বিদারক।’ তিনি আরও জানান, আমি নিয়মিতভাবে পরিস্থিতির খোঁজ নিচ্ছি এবং এ সময়ে আমার ভাবনা ও সহানুভূতি দুর্ঘটনার কবলে পড়া যাত্রী ও তাদের পরিবারের সঙ্গেই আছে। উল্লেখ্য, ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে প্রায় ২৫০ জন যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। বিমান বিধ্বস্তের খোঁজখবর নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এখনো

পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানে ১৬৯ জন ভারতীয় যাত্রী ছিলেন। এর বাইরে ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিকও ছিলেন। এয়ার ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। উদ্ধারকাজ চলছে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পরে জানানো হবে। দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন