বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। এক বিবৃতিতে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিরীহ ছাত্রছাত্রী ও কর্মীদের জীবন কেড়ে নেওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এটি এক অকল্পনীয় ট্র্যাজেডি।” সজীব ওয়াজেদ আরও বলেন, “প্রিয় সন্তানদের হারানো পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর সমবেদনা জানাচ্ছি। এই অসম্ভব কষ্টের সময়ে কোনো শব্দই সান্ত্বনা দিতে পারে না। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি যাতে তারা সর্বোচ্চ চিকিৎসাসেবা পান।” তিনি আরও যোগ করেন, “এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি

পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাই, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।” শোকবার্তায় তিনি দেশের সকল নাগরিক, বিশেষ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “আপনারা একা নন। আমরা আপনাদের দুঃখে একাত্ম। ন্যায়বিচার, নিরাপত্তা ও জবাবদিহিতার জন্য আমরা একসঙ্গে দাঁড়িয়েছি।” পরিশেষে তিনি বলেন, “বিদেহী আত্মার শান্তি কামনা করি। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।” উল্লেখ্য, আজ সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে হতাহতের এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২ চীনকে টেক্কা দিতে বাংলাদেশের সঙ্গে নৌ-মহড়া করবে যুক্তরাষ্ট্র, বিক্রি করবে অত্যাধুনিক সমরাস্ত্র বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং… ‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই ৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ মাদ্রাসার বাথরুমে ছাত্রের মরদেহ: গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস রাজাকারের পোস্টার ঘিরে বিতর্ক: বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘাতের জেরে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস ২৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও এবং অপহরণের ঘটনায় এনসিপি নেতাকে অব্যাহতি সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ