‘বিবাহিত’ বলে ফেসবুকে প্রচারণা, ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ September, ২০২৪

‘বিবাহিত’ বলে ফেসবুকে প্রচারণা, ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ September, ২০২৪ |
ফেসবুকের গ্রুপ পেজে অসত্য তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় সাইবার আইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজে উপস্থিত হয়ে এই জিডি করেন তিনি। যার নং-২০০৯। গতকাল বৃহস্পতিবার ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক–বর্তমান শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে তানিয়া সুলতানা নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের ছবিসহ পোস্ট দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বন্ধু ছাত্রসংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের স্ত্রী, চার সন্তানসহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন।’ রাকিবুলকে নিয়ে দেওয়া ওই পোস্টে ছাত্রদলের নেতা–কর্মীদের অনেকে বিষয়টিকে ‘গুজব’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান। এই প্রচারণার পর আজ থানায় করা

জিডিতে রাকিবুল বলেন, ‘আমি মানুষ, আওয়ামী লীগ না।’ ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের দুটি ফেসবুক গ্রুপ থেকে মডারেটরদের মাধ্যমে তাঁর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট ও অ্যাপ্রুভ করে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তিনি এই দুটি ফেসবুক গ্রুপের মডারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন। জিডির সূত্র ধরে জানা যায়, ফেসবুক গ্রুপ ‘আমি মানুষ আওয়ামী লীগ না’ এবং ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ থেকে মডারেটরদের মাধ্যমে রাকিবের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট ও অ্যাপ্রুভ করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ‘ব্যক্তিগতভাবেই তাকে আক্রমণ করা হয়েছে, তার বিরুদ্ধে অপ্রচার করা হয়েছে। তার সম্মানের হানি করার লক্ষ্যেই এ

ধরনের মিথ্যা তথ্য ও অপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।’ শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে দুটি ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা ‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা এ কেমন শিক্ষাব্যবস্থা? ঘটনাস্থল- রামগতির মাদ্রাসায়ে বাবুত তাকওয়া বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র