বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬

বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ |
সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর বসতঘর থেকে আব্দুল মান্নান নামের যুবদলের সভাপতিকে বস্ত্রহীন অবস্থায় আটক করে ব্যাপক পিটুনি দিয়েছেন স্থানীয় জনতা। পরে ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। গত ৬ই আগস্ট, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিবস্ত্র অবস্থায় আটক আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি। খবর পেয়ে উপজেলা যুবদলের নেতারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কাপড়-চোপড় পরিয়ে নিয়ে আসেন। গত বছরের ৭ই জুলাই একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির ঘটনায় পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার তিনি পরকীয়া করতে

গিয়ে ধরা পড়েন স্থানীয়দের হাতে। মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ অন্যরা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা এক নারীর বাড়ি ঘেরাও করে। ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে বস্ত্রহীন অবস্থায় আটকের পর মান্নানকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। ভুক্তভোগী নারী ঘটনার জন্য যুবদল নেতা মান্নানকে দায়ী করে জানান, কর্মসূত্রে পূর্ব পরিচয়ের সূত্রে মান্নান তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতেন এবং প্রায়ই অনৈতিক প্রস্তাব দিতেন। ঘটনার দিন বাজার পৌঁছে দেওয়ার বাহানায় তিনি ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে। শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)

জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিষ্পত্তি করে তাদের সরিয়ে নেয়। এ ঘটনায় বক্তব্য জানার জন্য আব্দুল মান্নানের ব্যবহৃত মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা গেলে সবার আগে পল্টি দেন তারকা রাজনীতিবিদরা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যতিক্রম? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি বঙ্গবন্ধুর প্রেরণার উৎসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৬ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ভারতের নরেন্দ্র কোম্পানি থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি সেনাবাহিনীর বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য জুলাইতে মার্কিন দূতাবাসের সেফ হাউসে মজহার শিষ্যদের মগজ ধোলাইপর্ব এবং বেহাত বিপ্লব লিওনেল মেসির বাবা আর নেই আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত: ইরান নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভারতের জেন জি-রা কি সত্যিই বাড়ি কেনা বন্ধ করে দেবে? উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার বিগ বস বাংলার সম্প্রচার শুরু