বিপুল অর্থেই মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

বিপুল অর্থেই মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
গোল্ড কার্ড নামে নতুন একটি ভিসা চালুর দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ধনী ব্যক্তিরা বিপুল অর্থ খরচ করলেই পাবেন নতুন এ ভিসা। এনডিটিভি জানিয়েছে, সেবাটি চালু করতে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) বাজেট ও ব্যবস্থাপনা অফিসের কাছে ফরম আই-১৪০জি-এর খসড়া দাখিল করেছে। অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন ভিসার কার্যক্রম শুরু হতে পারে। এই গোল্ড কার্ড ভিসাকে ট্রাম্প গোল্ড কার্ড হিসেবেও বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে যারা ‘উল্লেখযোগ্য সুবিধা’ দিতে পারবে শুধু তাদের জন্যই এই ভিসা। যারা এ ভিসার আবেদন করবেন তাদের অবশ্যই দিতে হবে—অফেরতযোগ্য আবেদন ফি, সময়মতো ডকুমেন্ট। ভিসার অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয়কে ১০ লাখ ডলার

বিনিয়োগ বা গিফট দিতে হবে, যা বাংলাদেশি অর্থে ১২ কোটি ২৬ লাখ টাকার বেশি। ট্রাম্প প্রশাসন বলেছে, ১০ লাখ ডলার বিনিয়োগ/উপহার দেওয়ার মাধ্যমে আবেদনকারী ব্যক্তি প্রমাণ করবেন, তার মাধ্যমে যুক্তরাষ্ট্র উপকৃত হবে। ভিসার অনুমোদন দেওয়া হলে আবেদনকারী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার বৈধ অনুমতি পাবেন। তবে জাতীয় নিরাপত্তা বা অন্যান্য ঝুঁকি থাকলে ভিসা বাতিল করা হবে।ব্যক্তি হিসেবে ১০ লাখ ডলার বিনিয়োগ করা লাগলেও করপোরেট-স্পন্সর আবেদনকারীদের ২০ লাখ ডলার দিতে হবে। আর আবেদনের জন্য দিতে হবে ১৫ হাজার ডলার। এটি অফেরতযোগ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে