বিনিয়োগের চেষ্টা করেও ফিরে যায় আরামকো, অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

বিনিয়োগের চেষ্টা করেও ফিরে যায় আরামকো, অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটির রাষ্ট্রমালিকানাধীন তেল কোম্পানি আরামকো বিশ্বের বৃহত্তম এবং মূল্যবান তেল কোম্পানি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। আর এই কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আগ্রহ দেখায়নি। বিনিয়োগ নিয়ে এমন অভিযোগ করেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে উপদেষ্টা এ মন্তব্য করেন তিনি। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সৌদি আরব প্রধান কেন্দ্রবিন্দুর নাম। আরামকো শুধুমাত্র সৌদি আরব নয় বরং বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহৎ কোম্পানি। সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব‍্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত

করে। তার অভিযোগ, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি- আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও; স্বাগত জানানো হয়নি। তিনি বলেন, সৌদিআরব ও বাংলাদেশের অনন্য এক সম্পর্ক। একে অপরের ইস্যু নিয়ে কেউ কখনও কথা বলেনি। সৌদি আরব গত বছর দৈনিক গড়ে ৯০ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে।বিশ্বের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ এটা দিয়ে পূরণ করা সম্ভব। তবে তাদের উৎপাদন সক্ষমতা ১ কোটি ২০ লাখ ব্যারেল। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাবি করেছিলেন, সৌদি আরব দিনে দুই কোটি ব্যারেল তেল উৎপাদন করতে পারে। এমন একটি দেশের গুরুত্বপূর্ণ কোম্পানির বিনিয়োগ বাংলাদেশে আনা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে চলমান সংকটও অনেকখানি কাটানো যেতাে। এ সময়

অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ জানান, সৌদি কোম্পানি আরামকোর মত দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিলো পতিত সরকার। এছাড়া বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগের পরিবেশের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হােসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ