আলোচিত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ‘ভিনগ্রহী’ আসলে কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

আলোচিত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ‘ভিনগ্রহী’ আসলে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
নীল রঙের চামড়া, পরনে হলুদ রঙের নকশা করা অদ্ভুত পোশাক। বড় পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ঠিকই। কিন্তু তার আসল চেহারা অধিকাংশ সময় ক্যামেরার আড়ালেই থেকে গেছে। যার ফলে হিন্দি সিনেমার পাশাপাশি হলিউডে অভিনয় করেও তেমন পরিচিতি পাননি ইন্দ্রবদন পুরোহিত। ২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কল্পবিজ্ঞান ঘরানার সিনেমা ‘কোই…মিল গ্য়ায়া। সিনেমাটিতে মুখ্যচরিত্রে হৃতিক রোশন, প্রীতি জিনতা, রেখার মতো বলিউড তারকারা অভিনয় করলেও ছোট থেকে বড়— সকলের নজর কাড়ে জাদুর চরিত্রটি। ভিনগ্রহী জাদুর চরিত্রটি মনে জায়গা করে নেয় দর্শকের। সিনেমাটি মুক্তির পর দর্শকের একাংশ ভেবেছিলেন, কোনো রোবট অথবা কৃত্রিম প্রযুক্তির সাহায্যে, ক্যামেরার কৌশলে বড় পর্দায় জাদুর চরিত্রটি তৈরি করা হয়েছে।

তবে এই চরিত্রে আদতে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন। অবশ্য ‘ছোটে উস্তাদ’ নামে অধিক পরিচিত ইন্দ্রবদন। জাদু চরিত্রের জন্য কম উচ্চতাবিশিষ্ট এক ব্যক্তির সন্ধানে ছিলেন ‘কোই…মিল গ্য়ায়া’র নির্মাতারা। তখনই ইন্দ্রবদনের সঙ্গে আলাপ হয় তাদের। বলিউডপাড়া সূত্রে খবর, ইন্দ্রবদনের উচ্চতা ছিল ৩ ফুট। তা দেখেই তার অডিশন নিয়ে ফেলেন ছবিনির্মাতারা। অডিশনে পাশও করে যান তিনি। জাদু চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান ইন্দ্রবদন। তবে প্রচার থেকে দূরেই ছিলেন তিনি। জাদু চরিত্রটি বিখ্যাত হয়ে গেলেও মুখোশের আড়ালে কে ছিলেন তা জানতেন কম লোকেই। শুধু ‘কোই…মিল গয়া’ ছবিতেই নয়, ইন্দ্রবদনকে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দায়ও। একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের জনপ্রিয়

ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। খুব কম সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাকে। ‘জবান সম্ভাল কে’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন ইন্দ্রবদন। ‘নাগিনা’, ‘বীরানা’, ‘বোল রাধা বোল’, ‘দরার’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। জানা যায়, ৩০০টিরও বেশি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন ইন্দ্রবদন। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি এবং গুজরাতি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, জাদুর চরিত্রের জন্য ৩০ থেকে ৪০ জনের অডিশন নিয়েছিলেন রাকেশ। কিন্তু কাউকেই মনে ধরেনি। বলিউডের গুঞ্জন, জাদুর চরিত্রে অভিনয়ের জন্য ইন্দ্রবদনকে অনেকটা ওজন কমাতে হয়েছিল। এমনকি ‘কস্টিউম’ পরে শুটিং করবার সময় শ্বাস নিতে সমস্যা হত ইন্দ্রবদনের। অনেক সময় শটের

পর তাকে অক্সিজেনও নিতে হয়েছিল বলে শোনা যায়। বলিউডপাড়ার অধিকাংশের দাবি, জাদুর চরিত্রে কে অভিনয় করেছেন তা জানাজানি হয়ে যাক তা চাইতেন না রাকেশ। পরিচালকের নির্দেশ মেনেই আলোর রোশনাই থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ইন্দ্রবদন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং’ নামের হলিউডি সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ‘বালবীর’ নামের হিন্দি ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ২০১৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মারা যান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল