চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক তারেক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক তারেক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেককে (৩৬) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেফতার তারেক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এসময় তারা জেলা শহরের কোর্ট মোড়ে বাংলা মেডিকেলের সামনে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছিলো। সেসময় আসামি তারেকসহ অন্যান্য আসামিরা শান্তিপূর্ণ কর্মসূচীতে নাশকতা চালিয়ে নস্যাৎ করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র রাম দা, হাত কুড়াল, হকিস্টিক ও

ককটেল নিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্র-ছাত্রীরা গুরুতর জখম হয়। তারেকসহ অন্যান্য আসামিরা ছাত্র-ছাত্রীদের প্রাণনাশের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আহত ছাত্র-ছাত্রীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আসামি তারেক আত্মগোপনে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে গত ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় এ হামলার ঘটনায় তারেকসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তারেককে গ্রেফতার দেখানো হয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অদূরে আসামি তারেক গোপনে ঘোরাফেরা করছিলেন। এ সময় ওই এলাকার স্থানীয় কয়েকজন যুবক তাকে ধাওয়া করে আটক

করে। ওই সময় তাকে চড়-থাপ্পড়ও মারা হয়। পরে খবর দেয়া চুয়াডাঙ্গা সদর থানায়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আসামি তারেককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসে। তার নামে আরও কি কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’