বিনা শাস্তিতে নারীদের ১টা করে খুনের অনুমতি দেওয়ার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

বিনা শাস্তিতে নারীদের ১টা করে খুনের অনুমতি দেওয়ার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
ভারতের এনসিপির (শারদ পাওয়ার গোষ্ঠী) নেত্রী রোহিণী একনাথরাও খাড়সের দাবি করেছেন, বিনা শাস্তিতে ভারতে নারীদের একটা করে খুন করার অনুমতি দেওয়ার। নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নারী দিবসে এমনই দাবি তুলেছেন তিনি। শনিবার রাতে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে এই দাবি করেন তিনি। ওই চিঠিতে রোহিণী দাবি করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের বিরুদ্ধে যেভাবে অপরাধের ঘটনা বাড়ছে, তাতে তাদের একটা করে খুনের অনুমতি দেওয়া হোক। ওই খুনের ক্ষেত্রে নারীদের কোনোরকম শাস্তি দেওয়া যাবে না। সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে ১২ বছরের এক কিশোরীর গণধর্ষণের যে ঘটনা ঘটেছে, সেটা উল্লেখ

করে শারদ গোষ্ঠীর নারী ব্রিগেডের সভানেত্রী জানিয়েছেন, নারীরা অত্যাচারী মানসিকতা এবং ধর্ষণের মানসিকতাকে হত্যা করতে চান। সেই বিষয়টি আরও ব্যাখ্যা করে রোহিণী জানিয়েছেন, বিশ্ব জনসংখ্যা পর্যালোচনার পক্ষ থেকে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, তাতে এশিয়ায় নারীদের জন্য সবচেয়ে নিরাপত্তাহীন দেশ হিসেবে ভারতকে চিহ্নিত করা হয়েছে। অপহরণ, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন গুরুতর ঘটনার কথা তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। প্রতিটা দিন যাচ্ছে, আর অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে। দুদিন আগেই মুম্বাইয়ে এক ১২ বছরের কিশোরীর ওপরে ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়েছে। আর এই পরিস্থিতিতে নারীদের বিনা শাস্তিতে একটা খুনের অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছেন এনসিপি নেত্রী। তিনি বলেছেন, ‘মাননীয় রাষ্ট্রপতি, যখন রাজ্য এবং লোকজন বিপদের মুখে ছিলেন,

তখন তাদের রক্ষা করতে নিজেদের হাতে তলোয়ার তুলে নিয়েছিলেন মহারানি তারাবাই এবং দেবী অহিল্যাবাই হোলকাররা। সমাজ সংস্কারের জন্য আমরা যে লড়াই করছি, সেটার জন্য কেন চুপ করে থাকব?’ অবশ্য বিনা শাস্তিতে নারীদের খুনের অনুমতি প্রদানের আর্জি জানানোর পাশাপাশি সেটার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন এনসিপি নেত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশ গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর জায়গা হিসেবে পরিচিত। তারা শান্তি এবং অহিংসার মূর্ত প্রতীক। কিন্তু অত্যন্ত সম্মানের সঙ্গে এই আবেদনের জন্য ক্ষমা চাইছি। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ যদিও রোহিণীর সেই দাবি নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়েছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাতিল। তিনি দাবি করেছেন, রোহিণীর প্রথমে বলা উচিত যে কাকে খুন করা

উচিত। যদিও শিবসেনার নেত্রী মনীষা কায়নাড়ে দাবি করেছেন, রোহিণী সম্ভবত কিছু লোকের মধ্যে থাকা কয়েকটি প্রবৃত্তিকে হত্যা করার কথা বলেছেন। সম্প্রতি যা যা ঘটনা ঘটেছে, সেটা থেকেই সম্ভবত এরকম ভাবাবেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন